শফিকুল ইসলাম ফরিদ স্বরূপকাঠি পৌরসভার মেয়র নির্বাচিত
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. শফিকুল ইসলাম ফরিদ (তালা) ২ হাজার ৯৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি’র মো. আবুল কালম আজাদ (দোয়াত কলম) ২ হাজার ২১০ ভোট পেয়েছেন। গতকাল শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ হাজার ৭৯৫ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৯৮৭ জন ভোটার ভোট প্রদান করেন। মেয়র পদে উপ নির্বাচনে বিএনপির ২ জন ও আওয়ামী লীগের ৪ জন প্রার্থী অংশ নেন। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর স্বরূপকাঠি পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ফারুকের মৃত্যুতে মেয়রের পদটি শূন্য হয়।