ভি ন দে শি
ভিনদেশি ৫ জন ব্লগার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৮
ব্লগিং শব্দটি আমাদের খুব পরিচিত। বলা যায় এ প্রজন্মের মুক্ত চিন্তার ময়দান হলো ব্লগ। ব্লগ শব্দটি ওয়েব-লগ থেকে এসেছে। এখানে যিনি পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। শুধু দেশেই নয়, বিদেশি ব্লগিং সাইটগুলোতেও ব্যাপক তত্পরতা দেখা যায় ব্লগারদের। ম্যাশেবল, ডেইলি বিস্ট, থিংক প্রগ্রেস-এর মতো জনপ্রিয় ব্লগ সাইটগুলোতে দেখা যায় তারুণ্যের প্রাণচঞ্চলতা। এ প্রজন্মের এমনই কিছু ভিনদেশি ৫ জন ব্লগারকে নিয়ে আজকের আয়োজনটি করেছেন প্রাঞ্জল সেলিম
মা র্কো কু ই পা র
১৯৮৯ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন এই বিখ্যাত প্রোগ্রামার এবং ব্লগার। নেদারল্যান্ড শহরের মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। পেশায় একজন প্রোগ্রামার। অবশ্য তাকে ডেভেলপারও বলা যায়। এই সব কিছু ছাপিয়ে তার আরও একটি বড় পেশা রয়েছে। এই কারণে তিনি সর্বমহলে বেশ আলোচিত এক ব্যক্তিত্ব। ব্লগার হিসেবে তার জনপ্রিয়তা বলে শেষ করা সম্ভব না। তিনি রিয়েলটাইম প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পছন্দ করেন। সেই সাথে তার কাজ নিয়ে ব্লগে পোস্ট করে ঝড় তোলেন প্রোগ্রামার জগতে। গ্রাফিক্যাল ইন্টারফেস, ইউজার ইন্টারফেস নিয়ে করা হয় তার পোস্টগুলো। তার একটি ওয়েবসাইটও আছে, মার্কোফোলিও ডট নেট নামে। পছন্দ করেন ওয়েব নিয়ে এক্সপেরিমেন্ট করতে। এইচটিএমএল, সিএসএস ল্যাঙ্গুয়েজগুলোতে ভালো দক্ষত তার।
---
তা ভি গে ভি ন স ন
একজন আমেরিকান লেখক, তবে এই পরিচয়ের পাশাপাশি তিনি একাধারে একজন ম্যাগাজিন এডিটর, অভিনেত্রী এবং গায়িকা হিসেবেও পরিচিত তিনি। আমেরিকার ওক পার্কে তার জন্ম এবং সেখানকার পরিবেশেই তার বেড়ে ওঠা। তাভি মাত্র ১২ বছর বয়সে সবার নজরে চলে আসেন। ছোটবেলা থেকেই তিনি ব্লগ লিখতেন। এরপর ১৫ বছর বয়সে তিনি ম্যাগাজিন এডিটর হিসেবে কাজ শুরু করেন। ম্যাগাজিনটি তরুণদের নিয়ে কাজ করত। তাদের লাইফস্টাইল থেকে শুরু করে ভবিষ্যত্ ভাবনা, সাফল্যের মতো বিষয়গুলো প্রাধান্য পেত তার এই ম্যাগাজিনে। এ সময় ফোর্বস-এর মিডিয়া লিস্টে তার নাম উঠে আসে।
---
চে তা ন ভা গ ত
একাধারে একজন লেখক, কলামিস্ট এবং বক্তা হিসেবে পরিচিত তিনি। তবে আরও একটি পরিচয় তার পাওয়া যায়। তিনি বেশ জনপ্রিয় ব্লগার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। তার বেশ কিছু বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে, ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে। ‘ওয়ান নাইট অ্যাট দ্য কল অ্যামবিশন’ প্রকাশিত হয় ২০০৫ সালে। দ্য গার্ডিয়ান, দ্য টাইমস অব ইন্ডিয়া এবং দৈনিক ভাস্কর পত্রিকার সাথে জড়িত তিনি। তার লেখাগুলো সব তরুণ প্রজন্মকে কেন্দ্র করে হয়। একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে তার ভূমিকা অনন্য। দিল্লির মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা আর্মিতে ছিলেন এবং মা ছিলেন সরকারি কর্মচারী। তার সব কাজের মধ্যে বিশেষ কাজ হলো ব্লগিংয়ের সাথে জড়িয়ে পড়া।
----
জি লি য়া ন সি - ই য় র্ক
ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যাট দ্য ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের ডিরেক্টরের পদটি নিয়ে আছেন এই বিখ্যাত ব্লগার জিলিয়ান ইয়র্ক। ব্লগ সাইটে তার পদচারণা ব্যাপকভাবে লক্ষ করা যায়। তিনি মূলত ফ্রিডম এক্সপ্রেশন, পলেটিক্স এবং ইন্টারনেটে এসবের ব্যাবহার নিয়ে লেখেন। বিশেষ করে আরব দেশগুলোকে কেন্দ্র করে তার লেখাগুলো পোস্ট করা হয়। তার এ কাজের পাশাপাশি তিনি গ্লোবাল ভয়েজ অনলাইনের বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে একজন। সেই সাথে তিনি লেখালিখিও করেছেন বেশ কিছু আলোচিত টপিক নিয়ে। সেগুলোর মধ্যে বিশেষভাবে আলোচিত হল, ‘দ্য গার্ডিয়েন’, ‘ফরেইন পলিসি’ এবং ‘ব্লুমবার্গ’।
----
জ ন হো য়ে ট লি
সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর ভিড়ে আরও একটি সাইট যুক্ত হয়েছে বেশ কয়েক বছর আগে। নাম ডেইলি বুথ। ইন্টারনেট বেজড সফটওয়্যার। মূল কাজ হলো, প্রতিদিনকার ছবি আপলোডের জন্য একটি বিশেষ ব্যবস্থা। তিনি ভেবেছিলেন তার এই সাইটের মাধ্যমে ছবি সংরক্ষণ করার আইডিয়া তেমন সাড়া জাগাবে না। কিন্তু তার ধারণা ভূল প্রমাণ হয়ে গেল কয়েক সপ্তাহের মধ্যেই। তার মূল কারণ হলো, ব্লগিং। ব্লগের ধারণাটি তার মাথায় আসে সাইটে ঘোরাঘুরি করতে গিয়ে। তার মনে হয়েছে ব্লগের সাহায্য নিয়ে যদি তার এ ডেইলি বুথ সাইটের প্রচারণা করা সম্ভব। তার ধারণা সত্যি প্রমাণ করে দিল এক সপ্তাহের পরিশ্রম। সেটা পুঁজি করে বেশ ভালো কাজ করছেন তিনি। বিখ্যাত ব্লগারের তালিকায় তার নামও রয়েছে।