উত্তর কোরিয়ায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৬
উত্তর কোরিয়ার মোবাইল ফোন কোম্পানি কোরিয়লিংক এবারে চালু করতে যাচ্ছে তৃতীয় প্রজন্মের ডাটা সার্ভিস। উত্তর কোরিয়াতে আগত বিদেশী দর্শনার্থী এবং প্রবাসীরা ব্যবহার করতে পারবেন এই মোবাইল ইন্টারনেট সংযোগ। তবে উত্তর কোরিয়ার অধিবাসীদের জন্য এই সার্ভিস চালু হবে না। কোরিয়লিংকের পার্টনার মিশরীয় প্রতিষ্ঠান ওরাসকম সূত্রে জানা যায়, উত্তর কোরিয়াতে দশ লক্ষাধিক মানুষ মোবাইল সংযোগ ব্যবহার করে থাকে। এর আগে ২০০৮ সালেই ওরাসকম উত্তর কোরিয়াতে থ্রিজি নেটওয়ার্ক চালু করে। তবে তা ব্যবহার করে গ্রাহকরা কেবল ফোন কলই করতে পারেন। মোবাইল ইন্টারনেট বা অন্যান্য ডাটা সার্ভিস ব্যবহারের সুযোগ নেই গ্রাহকদের জন্য। এমনকি তাদের ইন্টারন্যাশনাল কলেরও সুযোগ নেই। চলতি বছরে এসে উত্তর কোরিয়া সরকার প্রথমবারের মতো বিদেশীদের নিজস্ব ডিভাইস নিয়ে এসে চালু রাখার অনুমোদ দেয়। এরই ধারাবাহিকতায় এবার কেবল তাদের জন্যই তৃতীয় প্রজন্মের ডাটা সার্ভিস ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিল সেখানকার সরকার।