মহিলা জাতীয় ক্রিকেট লিগ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
মহিলা জাতীয় ক্রিকেট লিগে গতকাল রবিবার জয় পেয়েছে খুলনা ও রাজশাহী বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে খুলনা ৫০ ওভারে ৫ উইকেটে ২২৪ রান তোলে। রুমানা আহমেদ ৮৬ বলে ৭৩ এবং সালমা খাতুন ৭০ বলে ৬৫ রান করেন। সাথিরা জাকির ৩৩ রানে নিয়েছেন তিন উইকেট। জবাবে রংপুর বিভাগ ৫০ ওভারে নয় উইকেটে ১৯৯ রান করে। লতা মণ্ডল ৯৯ বলে ৯৫ রান করেন। রুমানা আহমেদ তিনটি এবং আয়শা রহমান দুইটি উইকেট নেন। ৭৩ রান ও তিন উইকেট নেয়ায় ম্যাচ সেরা হয়েছেন রুমানা।
দিনের অন্য খেলায় রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ২৮.৩ ওভারে মাত্র ৬১ রানে অলআউট হয়ে যায়। বৃষ্টি রায় ১৯ রানে নেন পাঁচ উইকেট। জয় পেতে স্বাগতিক রাজশাহীর প্রয়োজন হয় মাত্র ১৩.২ ওভার। একা ২০ বলে করেন ১৮ রান। চম্পা চাকমা ৩৩ রানে নেন এক উইকেট। পাঁচ উইকেট নেয়া বৃষ্টি ম্যাচ সেরা হয়েছেন।