দুমকীতে একযুগেও ব্রিজ হয়নি

পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের মাঝখানে কার্তিকপাশার ফেদিয়ার খালের ওপর শরীফ বাড়ির পাশের লোহারপুলের ব্রিজটি দীর্ঘদিন যাবত্ ভেঙ্গে থাকলেও নজর নেই এলাকার জনপ্রতিনিধিদের। লোহারপুলের কোয়ার্টার কিলোমিটার দূরত্বে রয়েছে কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুন্সীরহাট, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করছে প্রতিদিন দশ হাজার লোক। স্কুলের শিশুরা প্রতিদিন পুলের পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে কোন অভিভাবক না পেয়ে বাড়ি ফিরে যাওয়ায় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।