খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কমিটি গঠন

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি) খাগড়াছড়ি পৌর শাখায় মো. মঈনুদ্দীনকে সভাপতি ও নুরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহবায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কাউন্সিলে এই কমিটি গঠন করা হয়। কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ রফিকউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মো. সোহেল রানা, আহবায়ক সদস্য সাহাজল ইসলাম সজল প্রমুখ। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহাদাত্ হোসেন, দপ্তর সম্পাদক তানভির হোসেন, অর্থ সম্পাদক কাইয়ুম, ক্রীড়া সম্পাদক তারেক আজীজ ও প্রচার সম্পাদক হিসেবে মহিউদ্দিন নির্বাচিত হন।