দীঘিনালায় মোটর সাইকেল চালক গুলিবিদ্ধ

দীঘিনালায় গত শনিবার রাতে মাইনি রিসোর্স সেন্টার এলাকায় মো.শাহাজাহান(৩১) নামে একজন মোটর সাইকেল চালক গুলিবিদ্ধ হয়েছেন । তাকে চট্টগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় এম এন লারমা গ্রুপের নিরু চাকমাকে নিয়ে রাতে কবাখালী যাচ্ছিল। এসময় সেখানে পৌঁছালে মোটর সাইকেলের পিছনে বসা নিরু চাকমাকে উদ্দেশ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে গুলি লাগে চালক মো. শাহাজাহানের গায়ে। এলাকার বাসিন্দা আলমগীর জানান, মো. শাহাজাহান ব্যক্তিজীবনে বিবাহিত। তার ৫ বছরের একাট শিশু রয়েছে। দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই আঞ্চলিক দলের কোন্দলের কারণে কোন না কোন জায়গায় এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে।