শেরপুরে মহিলা পরিষদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সপ্তম সম্মেলন শনিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক মো. আব্দুর রশিদ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল-জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের স্বীকৃতি চাই, অধিকার প্রয়োগের নিশ্চয়তা চাই। মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাসের সভাপতিত্বে সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন আঞ্জুমান আরা যুথী। সম্পাদকের রিপোর্টপেশ করেন লুত্ফুন্নাহার বেগম। সম্মেলনে বিশেষ অতিথি শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, নারীনেত্রী আইরীন ফারজানা, নীরু শামসুন্নাহার নীরা, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস আরা মাহমুদ হেলেন, রেহেনা সিদ্দিকা প্রমুখ সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চলের নারী অধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।