তিতাসের পল্লীতে সংঘর্ষ ১০ জন আহত

কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে দুটি বিবদমান দলের মধ্যে শনিবার ও গতকাল রবিবার দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষকালে এ গ্রামের দুটি ঘরে এবং একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয় ও ব্যাপক লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। দুটি গরুর খামার থেকে ৭টি গরু লুট করা হয় বলেও অভিযোগে প্রকাশ। ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণ হলে ২ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য এ গ্রামে ফারুক চেয়ারম্যান এবং তার চাচাত ভাই শান্তি গ্রুপের মধ্যে বেশ কিছুদিন যাবত্ দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।