গঙ্গাচড়ায় স্কুল
ছাত্র নিখোঁজ
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
গঙ্গাচড়ায় ১০ বছরের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। গত এক সপ্তাহেও খুঁজে পায়নি তার পরিবারের লোকজন। এ অবস্থায় চরম উত্কণ্ঠায় রয়েছে পরিবারটি। জানা যায়, উপজেলার গজঘন্টা ইউনিয়নের ওমর গ্রামের রফিকুল ইসলামের পুত্র কিসামত হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আব্দুল মোত্তালিব গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খুঁজেও পায়নি। তাইতো পরিবারের লোকজনের মাঝে নানা আতংক দানা বাঁধছে। সেকি অপহূত না কি নিখোঁজ হয়েছে তা নিয়ে উত্কণ্ঠায় পরিবারটি। গঙ্গাচড়া মডেল থানায় জিডি হয়েছে। জিডি নম্বর- ৮৩৮। ছেলেটির কেউ সন্ধান পেলে ০১৭৫০২৮৪৬৪৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।