টঙ্গীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
টঙ্গীতে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলালকে (৩৮) রবিবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০ টার সময় টঙ্গীর মরকুন কবরস্থান রোড এলাকায় ইয়াবা বিক্রি কালে মাদক ব্যবসায়ী আলালকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। আলাল দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। টঙ্গী মডেল থানার এ এস আই কুদ্দুস মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলালকে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।