মেহেরপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মেহেরপুর জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে গত শনিবার ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। মেহেরপুর জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার, চিত্লা খামারের যুগ্ম পরিচালক আলমীর মিয়া। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ আমিনুল হক, সদর উপজেলা কৃষি অফিসার এন এ হালিম।