জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন

চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার গঠিত কমিটিতে আনোয়ারুল কবির (দৈনিক ডেসটিনি) সভাপতি ও আতিয়ার রহমান (দৈনিক নয়াদিগন্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছে:সহ-সভাপতি এসএম কামালউদ্দিন জোয়াদ (যায়যায়দিন), সহ-সম্পাদক জিএ জাহিদুল ইসলাম (দৈনিক পূর্বাঞ্চল), অর্থ সম্পাদক মামুন-উর-রহমান (দৈনিক ভোরের কাগজ), সাংগঠনিক শেখ শহিদ (দৈনিক ভোরের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক জামালউদ্দিন (দৈনিক মুক্তখবর), কোষাধ্যক্ষ কাজী শামসুর রহমান চঞ্চল (দৈনিক পশ্চিমাঞ্চল), কার্যনির্বাহী সদস্য শামসুল আলম (দৈনিক অন্যআলো), মুন্সী আব্দুর রশিদ (দৈনিক সংগ্রাম) ও নূর আলম (দৈনিক লোকসমাজ)।