জামালপুরে মা ও নবজাতক
শিশুর স্বাস্থ্য সেবা বিষয়ক সভা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কার্যক্রম এবং মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সেবা (এমএনএইচ) গতিশীল ও নিশ্চিতকরণের জেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার, সিভিল সার্জন ডাক্তার নারায়ণ চন্দ্র দে, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোশায়ের উল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম, জামালপুর দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি রেজাউল করিম রেজনু, মেডিসিন বিশেষজ্ঞ মাহবুবুল হক, আরএমও যতীন্দ্র চন্দ্র মন্ডল, উন্নয়ন সংঘের পরিচালক (এইচআর) জাহাঙ্গীর সেলিম, আইজল’র নির্বাহী পরিচালক সাযযাদ আনসারী প্রমুখ।
বক্তারা দালালমুক্ত হাসপাতাল প্রতিষ্ঠা এবং জেনারেল হাসপাতালসহ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানান। পাশাপাশি পূর্বের তুলনায় ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সচেতন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।