গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯ নং আলমবিদিতর ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব কামরুন্নাহার স্বাক্ষরিত পত্রে আদেশ দেয়া হয়েছে। সূত্র থেকে জানা যায়, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় ফৌজদারী মামলা আদালত কর্তৃক গৃহীত হয়। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (১) ধারা মোতাবেক জনস্বার্থে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে গতকাল সোমবার উক্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জোনাব আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।