সান্তাহার পৌর মেয়রের
এ্যাওয়ার্ড লাভ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকাকে মাদকমুক্ত শহর হিসেবে অগ্রণী ভূমিকা পালনসহ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুকে মাদার তেরেসা এ্যাওয়ার্ড-২০১৩ প্রদান করা হয়েছে। জীবনের জন্য জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে গত শনিবার রাত ৮ টায় ঢাকা শিল্পকলা একাডেমিতে এ পদক দেয়া হয়। এ ফাউন্ডেশনের চেয়্যারম্যান শাহা আলম চুন্নুর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়্যারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী।