বানারীপাড়ায় আওয়ামী
লীগে যোগদান অনুষ্ঠান
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অব্যাহত রয়েছে। গত রবিবার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম ফারুকের হাতে ফুলের তোড়া দিয়ে বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রাশেদুল হাসান মিলন মুন্সি,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুত্ফর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাহতাব হোসেন ফকির, ছাত্রলীগ নেতা মহসিন ফকির প্রমুখ। এদিকে শনিবার সৈয়দকাঠি ইউনিয়ন যুবদল নেতা মনিরুল ইসলাম, মেহেদী হাসান মিঠু ও ফরহাদ হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়া সমপ্রতি সৈয়দকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক দল নেতা আবু জাফর, বিপ্লব হাওলাদার, জামাল খান ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মনির হোসেন খানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।