বিশ্বনাথে তের হাজার পুকুরে
মাছ চাষের উদ্যোগ নেই!
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
সিলেটের বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত উপজেলা। ৪৩৬টি গ্রাম নিয়ে গঠিত। এ উপজেলায় পুকুরের সংখ্যা প্রায় তের হাজারের বেশি। বেশির ভাগ পুকুরে মাছ চাষের উদ্যোগ নেই। হাওর-ডোবা, খাল, বিল, নদী, নালায় আগের মত দেশীয় মাছ পাওয়া যায় না। সব মিলিয়ে উপজেলার প্রায় দশ হাজার পুকুরে মাছ চাষ হচ্ছে না বলে জানা গেছে। উপজেলার এসব পুকুরে মাছ চাষ করা হলে অনেক পরিবার নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করতে পারবে। এ ব্যাপারে বিশ্বনাথ উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক, শমেমর্দান গ্রামের মামুনুর রশীদ মামুন বলেন, আমার তিনটি পুকুর রয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক বলেন, বর্তমানে উপজেলার প্রায় দুই হাজার পুকুরে মাছ চাষ হচ্ছে। এখানে একটি শিং মাছ ও তেলাপিয়া মাছের হ্যাচারী রয়েছে। তিনি বলেন, আগের চেয়ে অনেক বেশি মাছ চাষ হচ্ছে বিশ্বনাথে।