কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে ১জন মহিলা এমবিবিএস চিকিত্সক দীর্ঘদিন ধরে আসেন না। ফলে উপজেলার মানুষ ভাল চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এমবিবিএস চিকিত্সক ডাঃ মেহেরুন নেহার প্রায় ২ বত্সর ধরে কর্মস্থলে আসেন না। তিনি বর্তমানে দিনাজপুর সদর হাসপাতালে ডেপুটিশনে রয়েছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ডাক্তারের পদের মধ্যে রয়েছেন ২ জন। ২ জন চিকিত্সকের পক্ষে উপজেলার প্রায় ২ লক্ষ লোকের চিকিত্সা প্রদান করা সম্ভব হয় না । প্রায় ১ বছর যাবত্ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পদটিও শূন্য রয়েছে।