জগন্নাথপুরে বাক প্রতিবন্ধী
কৃষক পরিবারকে অনুদান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
জগন্নাথপুরে বাক প্রতিবন্ধী দরিদ্র কৃষক পরিবারকে হালের বলদ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমেরিকা প্রবাসীদের পাঠানো অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমানের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নগদ ৪৫ হাজার টাকা দরিদ্র কৃষক পরিবারকে দেয়া হয়েছে। সোমবার অফিসে ইউএনও দরিদ্র কৃষক আশ্বদ আলীর হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন।