হরিণাকুন্ডুতে শিশু খুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আফ্রিদী নামে দেড় বছরের এক শিশু নিহত ও তার বাবা-মা আহত হয়েছে। মঙ্গলবার ভোরে যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হরিণাকুন্ডু থানার ওসি রেজাউল ইসলাম জানান, শিশুটি তার বাবা-মার সাথে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা শিশুটির বাবা ইউনুস আলিকে হত্যার উদ্দেশে এসে ধারালো অস্ত্রের কোপ দেয়। ইউনুস আলি আহত অবস্থায় উঠে দৌড়ে পালায়। মা শাহনাজ বেগমও আহত অবস্থায় দৌড়ে পালাতে থাকে। তাকেও দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক আহত করে। শিশু আফ্রিদীকেও কুপিয়ে মারাত্মক জখম করে তারা চলে যায়। মা ও ছেলেকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি মারা যায়। শিশুটির মা শাহানাজ বেগম জানান, বিদেশ যাওয়া নিয়ে তার ভাসুর ইদ্রিস আলির সাথে বিরোধ আছে। তার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি সাংবাদিকদের কাছে আভিযোগ করেন।