রংপুর সিটি করপোরেশন
অনিয়মের অভিযোগে ছয় কর্মকর্তা ওএসডি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৪
রংপুর সিটি করপোরেশনের ৬ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে গত সোমবার তাদেরকে ওএসডি করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। জানা যায়, রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য ইন্সপেক্টর শোয়ায়েব ইকবাল, যান্ত্রিক ইঞ্জিনিয়ার নুর আজাদ, সাধারণ শাখার উচ্চমান সহকারী নাইমুর রহমান নাইম, হিসাবরক্ষক শফিকুজ্জামান বাবলু, কনজারভেটিভ পরিদর্শক মোস্তফা আইয়ুব, স্কুল পরিদর্শক ফরহাদ হোসেনকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়। পরবর্তীতে তারা শোকজের জবাব প্রদান করলেও সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। কিন্তু তদন্ত প্রভাবিত হওয়ার আশংকায় মেয়র ওই ৬ কর্মকর্তাকে ওএসডি করেন। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সরফুদ্দিন আহমেদ ঝন্টু জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় তাদেরকে শোকজ করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে তাদেরকে ওএসডি করা হয়।