এলজি পরিবেশবান্ধব মনিটর

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে এলজি ব্র্যান্ডের ই২২৪২টি মডেলের এলইডি মনিটর। ২২” এলইডি প্যানেলের এই মনিটরটি হ্যালোজেন ও মার্কারিমুক্ত, তাই এটি পরিবেশবান্ধব এবং অধিক বিদ্যুত্সাশ্রয়ী। এফ-ইঞ্জিন প্রযুক্তির এই মনিটরটি সম্পূর্ণ এইচডি এবং এইচডিসিপি সমর্থিত, যার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫,০০০,০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি। পিসি ইনপুট/আউটপুট রয়েছে ডি-সাব, ডিভিআই-ডি পোর্ট প্রভৃতি। মূল্য ১৩,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।