নিখোঁজের দুইদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রমজান মিয়া (৩০)। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের জজ মিয়ার ছেলে। শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুরে একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। 

নিহতের স্ত্রী অঞ্জনা বেগম জানান, রমজান মিয়া আশুগঞ্জ বাজারে চাউলের ব্যবসা করতো। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছিল না। নিকট আত্মীয়সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর কোথাও পাওয়া যায়নি। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশে দুর্গাপুর গ্রামের একটি ডোবার পানিতে রমজানের লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: নতুন বর-বৌ নিয়ে বরযাত্রীরা সাইক্লোন সেল্টারে

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম জানান, গলা কেটে হত্যার পর লাশ গুম করে রাখার জন্য ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদক কেনাবেচা নিয়ে তার সঙ্গে ঝামেলা ছিল। তারাই হয়তো এই কাজটি করেছেন। তবে অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/অনি