আর্ন্তজাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে বিশ্বের ১৫তম ও দেশের ১ম হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম বোজন’স। ম্যাসাচুসেটস ইন্সটিউট অব টেকনোলজির (এমআইটি) পিএইচডি গবেষকদের উদ্যোগে এ তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হয়।
টিম বোজনসের সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোলাইমান রবিন, মামুনুর রশিদ, তরিকুল রাজু, স্বরুপ পোদ্দার এবং আহমেদ আল ইমতিয়াজ।
প্রতিযোগিতায় ২৪ ঘন্টা সময় দেওযা হয়। এই সময়ের মধ্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিল্ড থেকে করা ৬-৭ টি সমস্যা সমাধান করে ওয়েবসাইটে আপলোড করতে হয়।
শাবির আরো ছয়টি দল আর্ন্তজাতিক এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে র্যাংকিংয়ে স্থান পায়।এর মধ্যে এস ফিজিস্ট টিম ৫২তম, প্রোটন ৫৪তম, দা ওয়ান ম্যান আর্মি ৬৮তম, এপোলো ৭২তম, টিম সাস্ট ৭৩তম, টিম ক্রিয়েটিভ ৭৪তম স্থান অর্জন করে।
টিম বোজনসের সদস্য মামুনুর রশিদ বলেন, প্রতিযোগিতাটি গত ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। যার ফল আজকে প্রকাশ করা হয়। পদার্থবিজ্ঞানের অন্য সব প্রতিযোগিতার সঙ্গে এর পার্থক্য হচ্ছে এর জটিলতা। এতে পর্দাথবিদ্যার তুলনামূলক জটিল গাণিতিক সমস্যাগুলো বা বিষয়বস্তুগুলো থাকে যেমন টেনসর, ডিফারেনশয়িাল ইকুয়শেন, রিলেটিভিটি, কসমোলজি, কোয়ান্টাম মেকানিক্স ইত্যাদি।
আরও পড়ুনঃ মন্দির সরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১
মূলত তাত্ত্বিক পর্দাথবিজ্ঞানে গবেষণায় আগ্রহী ছাত্র ছাত্রীদের খুঁজে বের করাই এই প্রতিযোগিতার লক্ষ্য।
ইত্তেফাক/নূহু