আয়োজন

র্যাডিসনে নতুন মেন্যু

র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা সব সময়ই নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে থাকে। এরই ধারবাহিকতায় ওয়াটার গার্ডেন ব্রাসারি রেস্টুরেন্ট গত ১ মার্চ থেকে নিয়ে আসছে নতুন মেন্যু। দেশি, বিদেশি মজাদার ও মুখরোচক খাবার পরিবেশনের জন্য খ্যাতি অর্জন করেছে রেস্টুরেন্টটি। সব সময়ই বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনের নিখুঁত প্রয়াস থাকে ওয়াটার গার্ডেন ব্রাসারির। খাদ্যপ্রেমীদের রসনা তৃপ্তি মেটাতে জনপ্রিয় ও উপভোগ্য সব খাবারের আরও বিশাল সমারোহ থাকবে রেস্টুরেন্টটির মেন্যুতে, সাথে মজাদার দেশি খাবার তো থাকছেই। দেশি, বিদেশি সকল অতিথিদের জন্য থাকছে নতুন করে সাজানো ভেজিটেরিয়ান ও নন-ভেজিটেরিয়ান পদ। স্বাস্থ্যপ্রেমীদের কথা মাথায় রেখে সালাদ স্টেশনে সংযোজন করা হয়েছে আরও বেশি পদের মুখরোচক ও স্বাস্থ্যসম্মত সালাদ। অতিথিরা ডেজার্ট মেন্যুতেও খুঁজে পাবেন নতুনত্ব। ওয়াটার গার্ডেন ব্রাসারির অভিনব, নতুন মেন্যুর সাথে নান্দনিক পরিবেশ অবশ্যই অতিথিদের নজর কাড়বে।