টি প স

উইন্ডোজ ৮ অনেক নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সকলের সামনে। তবে অনেকেই এখনও উইন্ডোজ ৮-এর এসব নতুন নতুন ফিচার সম্পর্কে জেনে উঠতে পারেননি। যেমন, উইন্ডোজ ৮-এ স্ক্রিনশট নেওয়া আগের চাইতে অনেক বেশি সহজ। আগে স্ক্রিনশট নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হলেও এখন উইন্ডোজ ৮-এ একটি ক্লিক করেই স্ক্রিনশট নেওয়ার সুবিধা রয়েছে। এর জন্য আপনাকে কিবোর্ড থেকে চাপতে হবে Windows+Print Scrn। আর তাহলেই আপনার কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি সোজা গিয়ে জমা হয়ে যাবে পিকচার ফোল্ডারে।