কনিষ্ঠতম বিলিওনিয়ার জাকারবার্গ

সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে বিশ্বের কনিষ্ঠতম বিলিওনিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ফোর্বসের সাম্প্রতি বিলিওনিয়ারের তালিকায় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। তাদের এই তালিকায় জানানো হয়, বর্তমানে বিশ্বে ১,৪২৬ জন বিলিয়নিয়ার রয়েছেন। তাদের মধ্যে মাত্র ২৩ জনের বয়স ৪০ বছরের নিচে। আর সকলের মধ্যে বয়সের দিক থেকে কনিষ্ঠতম হলেন মার্ক জাকারবার্গ। তার সাথেই অবশ্য রয়েছে ফেসবুকের আরেক প্রতিষ্ঠাতা জাকারবার্গের বন্ধু ডাস্টিন মসকোভিচ। ২৮ বছর বয়সী এই দুই বন্ধুর মধ্যে মসকোভিচের সম্পদের পরিমাণ ৩.৮ বিলিয়ন ডলার এবং জাকারবার্গের সম্পদের পরিমাণ ১৩.৩ বিলিয়ন ডলার। তাদের আরেক বন্ধু এবং ফেসবুকের আরেক সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভেরিন বয়সের দিক থেকে রয়েছে পাঁচ নম্বরে, যার সম্পদের পরিমাণ ২.২ বিলিয়ন ডলার।