স্যামসাং এমএল২১৬৫ প্রিন্টার
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ১৮:৫৪
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং ব্র্যান্ডের এমএল২১৬৫ মডেলের লেজার প্রিন্টার। ২০ পিপিএম গতির প্রিন্টারটির রেজ্যুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই। এতে রয়েছে ৮ মেগাবাইট মেমোরি, ৩০০ মেগাহার্জ প্রসেসর। এর মাসিক ডিউটি সাইকেল ১০,০০০ পেজ এবং এটি ব্যয়সাশ্রয়ী। মূল্য ৭,৫০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭৬৬।