টেকফটো
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ২১:১৭
প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং অন্যান্য প্রযুক্তি পণ্যের সাথে সাথে থ্রিডি ডিভাইসও প্রদর্শন করেছে। ছবিতে দুইজন দর্শনার্থীকে স্যামসাংয়ের এই থ্রিডি ডিভাইস পরীক্ষা করে দেখছেন।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও শক্ত উপস্থিতি ছিল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। বিভিন্ন মোবাইল ডিভাইসের পাশাপাশি এই ছবির মতো এমন অনেক অ্যান্ড্রয়েডও উপস্থিত ছিল বার্সেলোনায়।
ইন্দোনেশিয়াতেও সম্প্রতি অবমুক্ত হয়েছে ব্ল্যাকবেরির নতুন ফোন জেড ১০। একজন মডেল অবমুক্ত অনুষ্ঠানে দেখাচ্ছেন স্মার্টফোনটি।
হুয়াওয়ে তৈরি করেছে পানিরোধী স্মার্টফোন, যার মডেল অ্যাসেন্ড ডি২। ছবিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একটি পাত্রে পানির মধ্যে রক্ষিত এই অ্যাসেন্ড ডি২ ফোনটি দেখা যাচ্ছে।
সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান টেলিফোনিকায় কর্মী ছাটাই করা হয়েছে। এর প্রতিবাদে অবশ্য মুখর কর্মীরা। বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে টেলিফোনিকার কর্মীদের দেখা যাচ্ছে এই প্রতিবাদ জানাতে।