বিএনপির বগুড়া জেলা কমিটি বিলুপ্ত

বগুড়া জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। গতকাল শনিবার দলটির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক অতি শিগগির বগুড়া জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।

৭ দিনের মধ্যে পাবনা জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত
আগামী ৭ দিনের মধ্যে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে পাবনা জেলার সকল উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র কমিটিও গঠন করা হবে। 

গতকাল শনিবার দিবাগত রাতে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা জেলা বিএনপির সাংগঠনিক বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: মিরপুর থানায় নারীঘটিত ২ মামলায় গ্রেফতার ৪

বিএনপির কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ইত্তেফাক/নূহু