মিরপুর থানায় নারীঘটিত ২ মামলায় গ্রেফতার ৪

আপডেট : ০৪ মে ২০১৯, ২৩:৪২

কুষ্টিয়ার মিরপুর থানায় শুক্রবার নারীকে উত্যক্ত ও স্কুল ছাত্রীর গোসলের দৃশ্য ভিডিওতে ধারণ করার অপরাধে পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। উভয় আলোচিত মামলার এজাহার নামীয় ৪ আসামির সকলকে গ্রেফতার করে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

নারীঘটিত আলোচিত ঘটনা দুটি ঘটেছে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে ও ধুবইল ইউনিয়নের কাজীপুর নামক গ্রামে।

জানা যায়, আমবাড়ীয়া গ্রামের এক গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ৩ যুবক প্রবেশ করে। পরে ওই গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

এ ঘটনার শিকার নারী নিজেই বাদী হয়ে একই গ্রামের মুফার ছেলে মিলন (২৫), বিল্লাল হোসেনের ছেলে হেলাল (২৬) ও মুন্নাফ (২৭), পিতা-অজ্ঞাত নামে মামলা দায়ের করেন। মামলা নং-৩।

অন্যদিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাজীপুর গ্রামে আপন চাচাতো বোন (১০ম শ্রেণির ছাত্রী) গোসল করার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অপরাধে ওই গ্রামের আনেজ আলী মালিথার ছেলে আবু জাহিদ ওরফে কালুর (১৯) নামে পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪।

আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়িতে যুবকের লাশ উদ্ধার

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম উভয় নারীঘটিত মামলা দায়ের ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু