ভবিষ্যত্

ফ্যাশন ডিজাইনে উচ্চতর শিক্ষা

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বস্ত্রশিল্পকে টিকে থাকতে হলে বস্ত্র প্রযুক্তিবিদের কোনো বিকল্প নেই। এনআইএফটি শিল্পখাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মানসম্পন্ন শিক্ষা ও উন্নততর ব্যবস্থাপনা কৌশল অর্জনকারী ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট গড়ে তুলবে। এনআইএফটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় মূল্যবান অবদান রাখবে এটি সবার প্রত্যাশা। এমবিএ হচ্ছে আন্তর্জাতিকভাবে পরিচালিত সারাবিশ্বব্যাপী একটি আধুনিক শিক্ষা প্রোগ্রাম। যারা এমবিএ ডিগ্রি অর্জন করতে পারে, তাদের ক্যারিয়ার বিকাশের রয়েছে প্রচুর সম্ভাবনা। এমবিএ শুধু প্রতিযোগিতামূলক চাকরির বাজারেই কেবল ভালো চাকরি পেতে সহায়তা করে না, এটা নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সফল পরিচালনাকারী হিসেবে প্রতিষ্ঠিতও করে। সারাবিশ্বব্যাপী প্রায় ২৫ হাজারেরও বেশি বিষয়ে এমবিএ প্রোগ্রাম চালু আছে। আপনি এমবিএ করতে চাইলে আপনাকে ভাবতে হবে, এমবিএটা আপনার ক্যারিয়ারের জন্য সকল প্রয়োজনীয়তা মেটানোর নিশ্চয়তা প্রদান করে কি না। কাজ জানা লোকের এসব সেক্টরে রয়েছে চাকরি পাবার বিশাল সুযোগ। তবে এরজন্যে দরকার পরিপূর্ণ কারিগরী প্রশিক্ষণ। প্রফেশনাল এমবিএ-তে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। যেসকল বিষয়সমূহ পড়ানো হয় তা হলো—সুতা থেকে কাপড়, কাপড়কে রং, ছাপা ও ধৌতকরণের পর দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোশাক তৈরি করে মুনাফা অর্জন করা এলিমেন্টস অব ডিজাইন, গার্মেন্টস কনস্ট্রাকশন অ্যান্ড সুইয়িং টেকনোলজি, গ্রেডিং, গার্মেন্টস ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং, ল্যাব ডিপ, কাট অ্যান্ড সু নিটওয়্যার ইত্যাদি। মাসে ১ সেমিস্টার করে মোট ৪ সেমিস্টার, ২ বছরেই কোর্স সমাপ্ত করা হয়। এসএসসি বা এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে :০১৭৩১২২০০৯৯, ০২-৮১৮৯৬৩৭-৮। এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ থাকতে হবে। যেসব ছাত্রছাত্রীর ফলাফল ভালো, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এ নিয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা। বাংলাদেশে রয়েছে এসব ডিগ্রি প্রাপ্তদের চাকরির বিশাল বাজার। সরকারের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশি, বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস শিল্পে ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে তাদের। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি, উন্নত পরিচালনা পর্ষদসহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে। এ জন্য এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীদের চাকরির বাজারে চাহিদা রয়েছে সর্বাধিক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন ফ্যাশন ডিজাইন টেকনোলজি, এমবিএ ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং ডিগ্রি প্রদান করছে। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা।