পড়াশোনা
পাঠশালা
গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ১৫:৩০
আমাদের মধ্যে অনেকের গণিতের প্রতি ভীতি রয়েছে। অনেকেরই দেখা যায় অংক করতে চান না কিংবা বুঝেন না। আর তাই অনেক ধরনের বই, গাইড রয়েছে সহজে গণিত সম্পর্কে জানানোর জন্য। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমেও নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে গণিতকে আরও সহজ করে তোলার জন্য। তেমন কিছু ওয়েব সাইটের মধ্যে গণিত পাঠশালা সাইটটি বেশ কাজের। সেখানে খুব সহজে সব ধরনের সমস্যার সমাধান করে দেওয়া আছে। আরও আছে গণিত ভীতি দূর করার জন্য সহজ নিয়মে গণিত শেখার সুবিধা। আর এমনই সুবিধা দিচ্ছে গণিত শেখার এই সাইটটি। বাংলা ভাষায় গণিতের নানা বিষয় তুলে ধরা হয়েছে গণিত পাঠশালা নামের ওয়েবসাইটে। সাইটটির সুবিধা নিতে ভিজিট করুন :www.gon itpathshala.org