তারুণ্যের অন্যলোক
গ্রন্থনা :সাজেদুল ইসলাম শুভ্র
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ১৫:৩২
প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
প ড়া র ব ই
ব্যোমকেশ বক্সী
লেখক :শরদিন্দু বন্দোপাধ্যায়
বইয়ের কথা :বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র শরদিন্দু বন্দোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’, বয়সে যিনি ফেলুদার থেকেও সিনিয়র। গোয়েন্দাগিরি করলেও নিজেকে কখনোই গোয়েন্দা হিসেবে পছন্দ করতেন না ব্যোমকেশ। নিজেকে তিনি বলতেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। সত্যজিত্ রায় ব্যোমকেশ সিরিজের গল্প অবলম্বনে ‘চিড়িয়াখানা’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন।
কেন পড়বেন :শরদিন্দুর লেখা খুব সাবলীল। তার লেখা কিছু উপন্যাস থেকে ফিল্ম তৈরি করেন বিখ্যাত লেখক এবং চলচ্চিত্রকার সত্যজিত্ রায় এবং তপন সিনহা। পরবর্তীতে আরও অনেকেই লেখকের বিভিন্ন উপন্যাস থেকে ফিল্ম তৈরি করেন।
দে খা র ছ বি
হেমলক সোসাইটি
পরিচালক :সৃজিত মুখার্জি
ছবির কথা :সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল হেমলক পানের মাধ্যমে। ভারত হলো সেই দেশ যেখানে বছরে প্রায় পনেরো হাজার কৃষক দারিদ্র্যের যাতনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হেমলক সোসাইটি সিনেমার প্রতিষ্ঠানের ক্লায়েন্ট দরিদ্র কৃষক নয়, বরং তার একদম বিপরীত প্রান্তে বসবাসকারী উচ্চবিত্ত পরিবারের হতাশাগ্রস্ত চাকরিজীবী মেয়ে মেঘলা। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের রাত্রেই আত্মহত্যার চেষ্টায় সে যখন ঘুমের অষুধ খাবে তখনই হেমলক সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আনন্দ কর তাকে বাঁচিয়ে তার কোর্সে ভর্তি করে নেন।
কেন দেখবেন :সৃজিতের এই সিনেমায় স্টোরিটেলিং দুর্দান্ত, অন্তত শুরুর দিকে। যে বক্তব্য নিয়ে সিনেমাটি নির্মিত তা পুরোপুরি দর্শকের উপলব্ধিতে পৌঁছে যায়।
গু ণী জ ন
লুই আই কান
চাকচিক্য আর ইট-কংক্রিটের হিসাব-নিকাশের বাইরে গিয়ে যারা ভিন্নধারার স্থাপত্যশৈলী পৃথিবীকে উপহার দিয়েছেন, আমেরিকার লুই আই কান তাদের অন্যতম। কানের জন্ম ১৯০১ সালে, সাবেক সোভিয়েত রাশিয়ার এস্তোনিয়ায়। ১৯২৪ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর দুনিয়া চষে বেড়িয়েছেন। ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রে ফেরার পর ১৯৩২ সালে আরেক স্থপতি ডোমিনিক বারনিনজারের সঙ্গে আর্কিটেকচারাল রিসার্চ গ্রুপ গড়ে তোলেন। তাকে ‘স্থাপত্যের দার্শনিক’ বলা হয়। আই কানের উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে প্রথমেই আসে বাংলাদেশের জাতীয় সংসদের কথা। তার নকশা অনুসারে ১৯৮২ সালে শেষ হয় জাতীয় সংসদ ভবনের নির্মাণকাজ। ১৯৭৪ সালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে তার মৃত্যু হয়।
আ বি ষ্কা র
বাইসাইকেল
আজকের সাইকেলের অবয়বের সাথে পূর্বের সাইকেলের ছিল অনেক পার্থক্য। ১৮১৬ সালে সর্বপ্রথম জার্মানিতে সাইকেলের উদ্ভব হয়। সে সময় সাইকেলের কোনো প্যাডেল, গিয়ার, টায়ার, চেইন ইত্যাদি যন্ত্রাংশ ছিল না। সর্বপ্রথম সাইকেল উদ্ভাবক কার্ল ভন ডেভিস ১৮১৮ সালে সর্বপ্রথম তার তৈরিকৃত সাইকেল প্যারিসে জনসম্মুখে নিয়ে আসেন। ১৮৮০ সালে সর্বপ্রথম সাইকেলের দুই চাকা সমান পর্যায়ে নিয়ে আসা হয় এবং চেইন ও টায়ার লাগানো হয়।
তরুণকণ্ঠ নিয়ে মতামত
প্রকাশে সাহায্য নিতে
পারেন জনপ্রিয়
ওয়েবসাইট
ফেসবুকের।
তরুণকণ্ঠের বন্ধু হতে
লগ ইন করুন www.fac eb ook.com /torun.k ontho