বরাবরই রোমাঞ্চকর হয় ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। এবারও তার ব্যতিক্রম নয়। শিরোপা দৌড়ে থাকা দুটি দলের একটি লিভারপুল। দলটির এখন মাত্র এক ম্যাচ বাকি আছে। তথাপি শিরোপা নিয়ে আছে আশা-নিরাশার দোলাচল। তবে শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের জয়ে লিগ শিরোপা জয়ের লড়াইয়ে শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকলো দলটি।
অতিথি হয়ে খেলতে আসা লিভারপুলের পক্ষে প্রথম গোলটি করেন বেনজিক। সাত মিনিটের ব্যবধানে ক্রিস্টিয়ান আতসোর গোলে সমতায় ফেরে নিউক্যাসল। ২৮ মিনিটে লিভাপুলকে ফের এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। খেলার ৫৮ মিনিটে সালেমন রনডনের গোলে ফের সমতা ফেরায় নিউক্যাসল। শেষ পর্যন্ত খেলার চার মিনিট বাকি থাকতে দিবক ওরিজির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডসরা।
আরও পড়ুন : অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু
এ পর্যন্ত লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সামান্য এগিয়ে ম্যানচেস্টার সিটি। আগামীকাল সোমবার দলটির খেলা রয়েছে লেস্টার সিটির বিপক্ষে। এই ম্যাচে ম্যানসিটি জিতলে শিরোপা মীমাংসায় অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। লেস্টার সিটির বিপক্ষে এই ম্যাচ এবং ১২ মে ব্রিজটনের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে কোনো হিসেবে না গিয়েই ম্যানসিটি শিরোপা জিতে নেবে। কারণ লিভারপুল শেষ ম্যাচে জিতলেও তখন ম্যানসিটি এগিয়ে থাকবে এক পয়েন্টে।
ইত্তেফাক/কেআই