এখনই ডটকম-এর ফেসবুক ফ্যানপেজে দুই লক্ষ ফ্যান

ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্ল্যাটফর্ম ‘এখনই ডটকম-এর ফেসবুক ফ্যানপেজ অর্জন করেছে দুইলক্ষ ফ্যানের মাইল ফলক। শুরু থেকেই এই ই-কমার্স সাইটটি সাড়া ফেলে মানুষের মাঝে এবং সময়ের সাথে সাথে এটি দেশের অগ্রণী এক ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দুই লক্ষ ফ্যান যুক্ত হওয়ার সাফল্য প্রসঙ্গে এখনই ডটকম-এর সিইও শামীম আহসান বলেন, ‘ক্রেতাদের বিশ্বস্ততাই আমাদের পাথেয়। মূল্যছাড়, মানসম্পন্ন পণ্য এবং গ্রাহক পরিসেবার মাধ্যমেই এত অল্প সময়ে আমরা এত বড় ও সক্রিয় একটি ফেসবুক ফ্যানপেজ তৈরি করতে সক্ষম হয়েছি। ফ্যানদের সাথে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের অনেক নিকটে নিয়ে আসতে পেরেছি।’ দুই লক্ষ ফ্যানের ল্যান্ডমার্ক অর্জন উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘অনলাইন মার্কেটিং প্রতিযোগিতা’। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন আই-পড, গিফট ভাইচারসহ নানা পুরস্কার।