জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি মুনতাসীর মামুনের

জঙ্গি হামলা ও হত্যার হুমকিতে জীবনের নিরপত্তা চেয়ে ঢাবি অধ্যাপক মুনতাসীর মামুন ধানমন্ডি থানায় জিডি করেছেন। আজ রবিবার সকালে জিডি দায়েরের পর তার বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে শনিবার একই অভিযোগে নিরাপত্তা চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ধানমন্ডি থানায় জিডি করেন।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফী বলেন, জিডি দায়ের করার পর ধানমন্ডির ১৪/এ নম্বর রোডের ২৭ নম্বর হোল্ডিংসে অধ্যাপক মুনতাসীর মামুনের বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে হুমকি দেওয়ার তথ্য প্রকাশ করা হয়।

আরো পড়ুন: গাজায় তুর্কী সংবাদ সংস্থার অফিসে ইসরায়েলি হামলা

ওই অনলাইন পত্রিকায় ‘আমাদের টার্গেট’ শিরোনামের একটি অধ্যায়ে বাংলাদেশ ও ভারতের যাদের ওপর হামলা করা হতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে। সুলতানা কামাল ছাড়াও সেখানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে টার্গেটে রাখা হয়েছে।

ইত্তেফাক/এমআই