হাতিরঝিল প্রকল্প কি
শুধু ধনীদের জন্য?
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:০৬
অধুনা নির্মিত হাতিরঝিল প্রকল্প নিঃসন্দেহে সরকারের একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু প্রকল্পটি যে উদ্দেশ্যে করা হয়েছে তাতে শুধু ধনীক শ্রেণীই উপকৃত হবে তা মোটেই মেনে নেয়া যায় না। এখন পর্যন্ত হাতিরঝিলের রাস্তায় কোন বাস চলাচলের অনুমতি দেয়া হয়নি। ভবিষ্যত্ পরিকল্পনাতেও যদি শহর এলাকায় বাস চলাচলের অনুমতি না দেয়া হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ শুধু পদব্রজে বেরিয়ে চোখের স্বাদ মেটাতে পারবেন যা মোটেও ভাবা যায় না। সবসময়ের মত এখানেও বিশেষ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে গরীবরা। আশাকরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি সদয় দৃষ্টিতে দেখবেন।
এমদাদুল ইসলাম,
সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ডেপুটি ম্যানেজার, এনসিসি ব্যাংক
মিটফোর্ড শাখা, ঢাকা