নোটিশ বোর্ড
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ১৯:৫৩
ধান শালিক
ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষ পোশাকেও নিয়ে আসে পরিবর্তন। তাই গরম আসা মাত্রই বুটিকস হাউস ধান শালিক এনেছে গরমের নতুন পোশাক। বিশেষ আয়োজন হিসেবে রয়েছে সুতি কাপড়ের তৈরি টি-শার্ট, পলো টি-শার্ট। এ ছাড়া শার্ট পাঞ্জাবি ও লেডিস টপস ইত্যাদি। ধান শালিক সব সময় চেষ্টা করে তাদের পোশাকে নতুনত্ব ফুটিয়ে তোলার। ধান শালিকের এসব পোশাক পেতে খোঁজ করুন ধান শালিকের শোরুমে।
ইজি
ইজি এক্সক্লুসিভ ফ্যাশন ওয়্যার এনেছে নতুন সামার কালেকশন। এবারের আয়োজন হিসেবে রয়েছে টি-শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট ও পাঞ্জাবিসহ রকমারি পোশাক। সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে ইজির পোশাক। তরুণদের পোশাককে ফ্যাশনেবল করার জন্য আকর্ষণীয় নতুন ডিজাইন ও বাহারি রং নিয়ে কাজ করা হয়েছে। পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই।
মুমু মারিয়া
বসন্ত উপলক্ষে ফ্যাশন হাউজ মুমু মারিয়া নিয়ে এসেছে বাসন্তী রঙয়ের প্রাধান্য পাওয়া সালোয়ার-কামিজ, টপস, কাফান ও বিভিন্ন রকমের শাড়ি। নিয়মিত এবং পার্টিতে ব্যবহার যোগ্য সুতি, লিলেন, মসলিন, এন্ডি সিল্ক, জর্জেট কাপড়ে মনোরম রঙের সমাবেশ ঘটানো হয়েছে প্রতিটি পোশাকে।
নগরদোলা
নগরদোলা সব সময় ক্রেতাসাধারণের কাছে গ্রহণযোগ্যতা এবং তাদের সুবিধার কথা বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নগরদোলার সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য দুটি সেবা কার্যক্রম চালু করেছে। যার একটি হচ্ছে, কাপড় ছিড়ে গেলে অথবা রং উঠে গেলে পরিবর্তন অথবা মূল্য ফেরত এবং দ্বিতীয়টি হচ্ছে টেলিফোন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি। ক্রেতারা
ফ্যাশন মেকার
ফাল্গুনের এই অবগাহনে ফ্যাশন মেকার তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ রেখে যে নতুন পোশাকটি বাজারে এনেছে তার নাম ‘হিমছড়ি’। এটা মসলিন কাপড় দিয়ে তৈরি হয়েছে। নিচে দারজদির কাজ করা। থ্রি-পিসটি ফুলহাতা। হাতাটি পিওর সিফনের। এর সালোয়ার টপেটো কাপড় দিয়ে তৈরি।
বার্ডস আই
গরমকে সামনে রেখে শত শত নতুন ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি নিয়ে এসেছে দেশীয় ডিজাইনে সেরা ফ্যাশন হাউস বার্ডস আই। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের দুটি শো-রুমে। আকর্ষণীয় এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে গরম উপযোগী আরামদায়ক কাপড়। বার্ডস আইয়ের শো-রুমে সব ধরনের পোশাক সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।
সিম্ফনি থ্রিজি হ্যান্ডসেটের সিম ফ্রি
সম্প্রতি ব্র্যাক সেন্টার ইন-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২টি নতুন মডেলের থ্রিজি স্মার্টফোন এক্সপ্লোরার ডব্লিউ৩০ ও ডব্লিউ৭০ উন্মোচন করেন সিম্ফনির পরিচালক রেজওয়ানুল হক এবং টেলিটকের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান। হ্যান্ডসেট দুটোতে রিয়েল ভিডিও কলিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ফ্রি দেওয়া হচ্ছে দেশের একমাত্র থ্রিজি অপারেটর টেলিটকের থ্রিমি সিম। সিম্ফনি সব সময়ই সঠিক মূল্যে ক্রেতাদের কাছে উত্কৃষ্ট পণ্যটি পৌঁছাতে সচেষ্ট থেকেছে আর এই দুটো থ্রিজি স্মার্টফোনের বেলাতেও তার ব্যতিক্রম হয়নি। সিম্ফনি ও টেলিটকের সম্মিলিত এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগে এক নতুন মাত্র যোগ করবে। বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমস, দ্রুতগতির প্রসেসর, থ্রিজি, জিপিএস, এজ, ওয়াইফাই ডাটা সিস্টেমস এবং সুবৃহত্ টাচস্ক্রিন নিয়ে সিম্ফনি তার প্রযুক্তিপ্রিয় ক্রেতাদের প্রত্যাশা মেটাতে সব সময় সচেষ্ট।
ডব্লিউ৩০ মডেলটির মূল্য ধরা হয়েছে ৬৫৯০ টাকা এবং ডব্লিউ৭০ মডেলটির মূল্য ১০১৯০ টাকা। বিশেষ অফার হিসেবে ফ্রি থ্রিজি সিমের সাথে আরও থাকছে, ফ্রি মোবাইল টিভি, ফ্রি ভিডিও কল, ফ্রি ভয়েস কল, ফ্রি ইন্টারনেট, ফ্রি এমএমএস ও এসএমএস।
পিত্জা ইন-এ তিনটি নতুন মেন্যু
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুলশান আউটলেটে নতুন তিনটি মেন্যু চালু করতে যাচ্ছে পিত্জা ইন। নতুন আইটেমের মধ্যে থাকছে সসেজ ক্রাস্ট পিত্জা, ক্রিপসি চিকেন স্টাইপস এবং স্পেশাল বার্গার। পিত্জা ইনের গুলশান ও উত্তরা দুটি আউটলেটেই এই নতুন আইটেমগুলো পাওয়া যাবে। উল্লেখ্য যে, পিত্জায় ব্যবহূত চিজ আমেরিকা থেকে আমদানিকৃত এবং গুণগত দিক দিয়ে তাদের মানদণ্ড অনুসৃত। আর পুরো মাসজুড়েই থাকছে বিশাল ছাড়। এই স্বাধীনতা দিবসে অ্যা-লা-কারট্ এ থাকছে সকল ক্রেতাদের জন্য ২৬% মূল্যছাড়।