পাচারকালে রাজশাহীর সীমান্ত থেকে অস্ত্র-গুলি ও ফেনসিডিল উদ্ধার

রাজশাহীর সীমান্ত পথে আসা বিদেশি অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত গভীর রাতে পবার পূর্ব বাথানবাড়ি নামক স্থানে থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। রবিবার সকালে বিজিবি রাজশাহীর ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ব বাথানবাড়ি নামক স্থানে বিজিবির একটি বিশেষ অভিযানের উদ্দেশ্যে অ্যাম্বুস করেছিল। রাত ১টার দিকে ৪/৫ জনের সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের সময় বিজিবি টহলদল তাদের ধাওয়া করে আটকের চেষ্টা করে। এ সময় তারা অস্ত্র এবং ফেনসিডিল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ গাঁজা বিক্রির অভিযোগে পুঠিয়া থানার এসআই প্রত্যাহার

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পবা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/নূহু