টি প স
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ১৯:১৩
বিভিন্ন কাজের জন্য আমাদের প্রায়ই পিডিএফ ফরম্যাটের ফাইল ব্যবহার করার প্রয়োজন হয়। পিডিএফ ফাইল নিয়ে কাজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে। এর মধ্যে আছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রাইটার, নাইট্রো পিডিএফ প্রভৃতি। এদিকে মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার অফিস স্যুটেও এবারে যুক্ত হয়েছে পিডিএফ সম্পাদনা করার সুবিধা। এর আগের সংস্করণে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তরের সুযোগ থাকলেও এই প্রথম পিডিএফ সম্পাদনার সুযোগও যুক্ত হলো অফিস স্যুটে।