জেনে নিন
থ্রিডি মাসকুলার সিসেস্টম
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:৩১
গুগল’র ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের নানা ধরনের এক্সটেনশন ব্যবহার করা যায়। এসব অ্যাপ্লিকেশনের মধ্যে একটি হচ্ছে থ্রিডি মাসকুলার সিস্টেম। মানবশরীরের পেশীগুলোকে ত্রিমাত্রিক আকারে দেখার একটি সুযোগ তৈরি করে দেবে এই এক্সটেনশনটি। এই এক্সটেনশনে রয়েছে চমত্কার রেজ্যুলেশনের সব ত্রিমাত্রিক গ্রাফিক্স ইমেজ, যা থেকে মানব শরীরের সব পেশীকে দেখা ও জানা যাবে। উইকিপিডিয়া এবং অন্যান্য সাইটের লিংক ও তথ্য থাকবে এখানে। চিকিত্সা বিজ্ঞানের শিক্ষার্থী ছাড়াও যাদের মানবশরীরে আগ্রহ রয়েছে, তারা এটি ব্যবহার করতে পারেন। goo.gl/tnovL ঠিকানা থেকে এটি পেতে পারেন।