বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম চ্যানেল-৯ এর বার্তা বিভাগে কর্মরত ১৬০জন সাংবাদিক কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। আজ রবিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
চ্যানেল-৯ এর বার্তা বিভাগের সাংবাদিকদের স্বাক্ষরিত কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বার্তা বিভাগ বন্ধের সময় চ্যানেল-৯ কর্তৃপক্ষ পবিত্র রমজানের আগেই চাকরিচ্যুত সংবাদকর্মীদের সব পাওনা পরিশোধের আশ্বাস দিলেও সে অনুযায়ী উদ্যোগ নেয়া হয়নি।
সেখানে আরো বলা হয়, গত ৩ মার্চ কোন পূর্বাভাস ছাড়াই চ্যানেল কর্তৃপক্ষ সংবাদ সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। সে অনুযায়ী ২৮ মার্চ থেকে সংবাদ সম্প্রচার বন্ধ হয়ে যায়।
আরো পড়ুন: ‘দুর্যোগ মোকাবিলা ও মানবাধিকার রক্ষায় রেডক্রসের কার্যক্রম প্রশংসনীয়’
এ অবস্থায় এক অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন চাকরিচ্যুত সংবাদকর্মীরা। পাওনা পরিশোধের দাবিতে আজ রবিবার (৫ মে) দুপুরে চ্যানেল ৯ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
ইত্তেফাক/এমআই