‘দুর্যোগ মোকাবিলা ও মানবাধিকার রক্ষায় রেডক্রসের কার্যক্রম প্রশংসনীয়’

আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:১০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্বে দুর্যোগ মোকাবিলা ও মানবাধিকার রক্ষায় রেডক্রসের কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে বলেছেন, 'ভবিষ্যতেও এ সংস্থা গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখবে।'

রবিবার স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের প্রতিনিধিদলের প্রধান ইখতিয়ার আসলানভ সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

এ সময় তারা রেডক্রসের কার্যক্রম ও মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে ইখতিয়ার আসলানভ বলেন, 'রেডক্রস ১৯৭১ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। দুর্যোগকালে এ সংস্থা অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করে যাবে।'

আরও পড়ুন:  পাচারকালে রাজশাহীর সীমান্ত থেকে অস্ত্র-গুলি ও ফেনসিডিল উদ্ধার

সাক্ষাতের সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি/এমআই