ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর পশ্চিম ইমামবাড়ি এলাকায় রবিবার বেলা সাড়ে ১১ টায় এক বোবা প্রতিবন্ধী গৃহবধূকে (৩২) চাপাতির ভয় দেখিয়ে প্রতিবেশী আসিফ ধর্ষণ করে।
গৃহবধূর স্বামী অভিযোগ করেন, তিনি সকাল ৯ টায় থানার ঘাটে কাজে গেলে দুপুর সাড়ে ১২ টা তার বায়রার ছেলে তাকে খবর দেয় যে, তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছে।
স্বামী খবর পেয়ে বাসায় এসে গৃহবধূর কাছ থেকে ঘটনা শুনে বাড়িওয়ালাকে ধর্ষণের কথা জানান। তাই ধর্ষক আসিফ তার লোকজন নিয়ে গৃহবধূর স্বামীকে হুমকি দিয়ে বলে বিষয়টি থানা পুলিশকে জানালে তাকে শিক্ষা দিয়ে ছাড়বে। এবং বাড়ির মালিককে রবিবার রাতের মধ্যে অপোষ করার জন্য সময় বেঁধে দেয়।
আরও পড়ুন: চকরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। ভিকটিমের জবানবন্দি নিয়ে আইনি ব্যবস্থা নিবো।’
এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত ধর্ষক আসিফ গা ঢাকা দিয়েছে।
ইত্তেফাক/কেকে