কোরসায়ার ভেনজেনস গেমিং র্যাম
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ১৯:০৩
গেমিংয়ের ভক্তদের জন্য কোরসায়ার ব্র্যান্ডের ভেনজেনস গেমিং র্যাম বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডিডিআর৩ এই র্যামটিতে রয়েছে ওভারক্লকিং প্রযুক্তি। ১৬০০ বাস স্পিডের এই র্যামকে ঠাণ্ডা রাখতে ব্যবহূত হয়েছে অ্যালুমিনিয়াম হিট সিংক। কোরআই৩/৫/৭ প্রসেসর সমর্থিত ৪জিবি ও ৮ জিবি (৪X২) র্যামের মূল্য যথাক্রমে ৩,২০০ টাকা এবং ৫,৫০০ টাকা। ফোন :০১৯৩৯৯১৯৬০৯।