পড়াশোনা
ওয়েব ডেভেলপিং শিখতে
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৫:৪৪
অনেক সময়ই দেখা যায় ইচ্ছা থাকলেও উপায় হয় না ভালো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করার। তাই অনেকেই ইন্টারনেটে খোঁজ করতে থাকেন কোথায় থেকে সহজে এবং স্বল্প সময়ে শিখতে পারেন। অনলাইনে ওয়েব ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে জানার জন্য জনপ্রিয় একটি সাইট হলো ডব্লিউ থ্রি স্কুল। ইন্টারনেট-এ অত্যন্ত জনপ্রিয় এবং সহজ একটি সাইট। এটি বিশ্বের সব ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত এবং ফ্রি। উল্লেখ্য, আপনি সম্পূর্ণ শেখার পরে স্কিল টেস্টও দিতে পারবেন। তবে, তাদের থেকে সার্টিফিকেট নিতে হলে সর্বনিম্ন হলেও ৯৫ ডলার গুণতে হবে। এই সাইটটির সুবিধা পেতে ক্লিক করুন :https://www.w3schools.com ঠিকানায়।