জানার দুনিয়া
মেঘের জাদু
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৫:৪৪
যোগাযোগের জন্য যতই নতুন ও ইন্সট্যান্ট মাধ্যম তৈরি হোক না কেন, সিরিয়াস যোগাযোগের ক্ষেত্রে আজও মূল ভূমিকায় রয়েছে ইমেইল। আপনার প্রচুর ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য জমা থাকে আপনার মেইলবক্সে। তবে প্রয়োজনের সময় মেইলবক্সের হাজার হাজার ইমেইল থেকে ঠিক যেই ইমেইল বা অ্যাটাচমেন্টটি প্রয়োজন সেটি বের করতে একটু দেরি হলে অসহ্য লাগতেই পারে। এদিক দিয়ে এগিয়ে রয়েছে জিমেইল। জিমেইল সার্চ অত্যন্ত দ্রুত আপনার ইনবক্স, সেন্ট মেইল, ট্র্যাশ ইত্যাদি থেকে খুঁজে বের করবে। কিন্তু মানুষের সময়ের মূল্য দিনে দিনে বেড়েই চলেছে। যেমন আগে গুগলে সার্চ করার সময় মানুষ এন্টার প্রেস করত, এখন ইন্সট্যান্টের কারণে তাও আর করতে হয় না। ক্লাউডম্যাজিকের ঠিকানা :http://www.cloudmagic.com