নোটিশ বোর্ড

ইন্সপিরেশনের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

গ্লোবাল প্রফেশনের এই প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বস্ত্রশিল্পকে টিকে থাকতে হলে বস্ত্র প্রযুক্তিবিদ্যার কোনো বিকল্প নেই। আর এই প্রয়োজনীয়তা পূরইের লক্ষ্যেই ইনস্টিটিউশন অব ডিজাইন ইন্সপিরেশন অ্যান্ড টেকনোলজি ১৯৯৮ সালে তাদের যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ডিজাইন ইন্সপিরেশনের ইন্টেরিয়র আর্কিটেকচারের তৃতীয় ব্যাচের গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। গুলশানের এইউ কমিউনিটি ক্লাব লিমিটেডে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অ্যান্ড সিইও আর্কিটেকচার আলমগীর জলিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার নরলিন বিনটি ওথম্যান। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রিন্সিপাল, কলেজ অব হোম ইকোনোমিক্সের প্রফেসর লায়লা আরজুমান বানু এবং রিনাত ফৌজিয়া (অ্যাসোসিয়েট প্রফেসর, কলেজ অব হোম ইকোনোমিক্স)। আরও উপস্থিত ছিলেন সৈয়দ নুরুল ইসলাম (প্রেসিডেন্ট অব বিএমসিসিআই)। এই অনুষ্ঠানে ইন্সপিরেশনের ১৪ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।